ক্যাপসন নিউজ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

এবি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য “ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম এন্ড সিআরএম পলিসি” বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এবি ব্যাংকের পরিচালক কাইজার এ. চৌধুরী প্রশিক্ষণটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) তারিক আফজাল উপস্থিত ছিলেন

০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড বিষয়ক এডভান্স লেভেল কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং সিনিয়র ভাইস  প্রেসিডেন্ট ও লার্নিং এবং ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবুল আলি আহাদ

০০০

এনসিসি ব্যাংকের “ইফেক্টিভ ব্রাঞ্চ অডিট” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ কর্মশালাটি সমন্বয় করেন

০০০০

কর্মসংস্থান ব্যাংকের নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মো. নাসির উদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন