ঈদে নাগরিক টিভিতে
আনন্দ বিনোদন প্রতিবেদক
নাগরিক টিভি এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। এবারের আয়োজনে দর্শকরা দেখবেন তারকা অভিনয়শিল্পীদের অভিনীত একগুচ্ছ একক নাাটক। নাটকগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। ঈদে নাগরিক টিভিতে থাকছে বিদ্যা সিনহা মিম অভিনীত নাটকও। বিশেষ এ আয়োজনে থাকছে অপূর্ব-মেহজাবীন জুটির নাটক। দেখা যাবে তারকা দম্পতি শাওন-টয়া জুটিরও নাটক। আকর্ষণীয় গল্পের তারকাসমৃদ্ধ এ নাটকগুলো নাগরিকে ঈদের দিন থেকে টানা ৭ম দিন পর্যন্ত রাত ৯টায় প্রচার হবে। এগুলোর মধ্যে ঈদের দিন প্রচার হবে বিশেষ নাটক ‘ভাই এক প্রেমিক মাস্তান’। অপুর্ব-মেহজাবীন অভিনীত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। ঈদের ২য় দিন প্রচার হবে নাটক ‘যে ছিল আমার’। এতে অভিনয় করেছেন তৌসিফ-সাফা কবির। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। ৩য় দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘খুনসুটি প্রেম’। এতে অভিনয় করেছেন টয়া-শাওন। আব্দুল্লা আল মুক্তাদিরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। ঈদের ৪র্থ দিন প্রচার হবে নাটক ‘উইল ইউ ম্যারি মি’। এতে অভিনয় করেছেন তৌসিফ-ফারিন। ৫ম দিন প্রচার হবে বিশেষ নাটক ‘বিয়ে হবে কী’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ-তানজিন তিশা। ৬ষ্ঠ দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম-নাইম। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। ৭ম দিন প্রচার হবে নাটক ‘পেইন গেষ্ট’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও সারিকা।
