প্যারিসে ফেব্রুয়ারির টেক্সওয়ার্ল্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া চার দিনের অ্যাপারেল, ফ্যাব্রিক ও চামড়াজাত পণ্যের প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ফ্যাব্রিকের ৫টি, ডেনিম পণ্যে ৬টি, তৈরি পোশাক পণ্যে ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবারের প্রদর্শনীতে ১১০টি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। প্রদর্শনীর আয়োজন করছে মেসে ফ্রাঙ্কফুর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গতবছরের অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে ১ হাজার ৯৩ জন প্রদর্শক এবং সাড়ে ১৩ হাজার দর্শনার্থী প্রদর্শনীতে এসেছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি