উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা জাপানের

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি সাক্ষাত্ ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এ ছাড়া চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নেরও ঘোষণা দেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সরকার প্রধান।

অ্যাবে বলেন, ‘আমি অবশ্যই পদক্ষেপ নেব। পারস্পরিক অবিশ্বাসের দেয়াল ভাঙার সুযোগ আমি হারাতে চাই না। আমি নিজে কিম জং উনের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পরমাণু পরীক্ষা সংকট সমাধানের চেষ্টা করবো।’ অ্যাবে আরো বলেন, তিনি গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পর সব স্বাভাবিক হয়ে গেছে।