চট্টগ্রামের পতেঙ্গায় ইরাবতী নামের একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৌনে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী।
এ ঘটনায় দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২জন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
নিউটন দাস জানান, নদীতে অপেক্ষমান ক্রুড অয়েল ট্যাংকারে সকাল আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আহত অপর একজনও মারা গেছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ইত্তেফাক/কেকে
