ক্যাপশ নিউজ

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:১৬

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালে ১২.৫০ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। যার মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও  মো. মুখতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন

 

০০০

‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমে্দ পলক। ক্যাম্পেইনে পণ্যভেদে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরণা