ধুলো অক্ষরের চিঠি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:২২

রাহমান ওয়াহিদ

 

স্পন্দিত কবিতার দয়িতা যে নন্দিত নারী

আকাশি শূন্যতায় ওড়ে তার বিনিসুতোর শাড়ি।

বলেছি তাহারে—এইভাবে অনিকেত পাখির স্বভাবে

                    রেখো না শয্যা কোনো বিমূর্ত আঁধারে।

 

আমি অরণ্যে যাবো—তবু এ হূদ আধারে

নির্জনতার অতিথি হবো না।

স্পর্শী হাতের আঁচড়ে নীলাম্বরী খাম হবো

তবু ধুলো অক্ষরের চিঠি হবো না।