জাকির হোসেন কামাল
এক যে ছিল খাঁচার ভেতর
ময়না পাখির ছা,
ছোট্ট এমন, খোকার কথা
কিচ্ছু বোঝে না।
কাছে গিয়ে দিলে তালি
চিঁও চিঁও ডাকে খালি,
হঠাত্ ছানা চুপ হয়ে যায়
কথাও বলে না,
আহা, ছানার অসুখটা কি
ভালো হবে না?
বললো খোকা, ছানার অসুখ
ডাক্তারও যে খোঁজ নিলো না,
মা হেসে কন, খেলনা পাখির
ব্যাটারিতে চার্জ ছিলো না।
