বাবুল তালুকদার
বেশি করে বই পড়বো
জানবো অনেক কিছু
না পড়লে না শিখলে
থাকবে মাথা নিচুু।
পড়তে হবে জানতে হবে
শেখার তো নেই শেষ
জ্ঞানানন্দে উঠবো মেতে
কাটবে জীবন বেশ।
সঠিক পথে চলবো সবাই
ভ্রান্ত পথটি ছেড়ে
ভালোবাসায় মন রাঙিয়ে
উঠবো সবাই বেড়ে।
জ্ঞানের আলো ছড়িয়ে দেবো
এই পৃথিবীর বুকে
অজ্ঞানতা দূরে যাবে
থাকবো সবাই সুখে।
