রুমুর ছবি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:২৪

মোশতাক আহমেদ

 

চোখ কান নাক ঠোঁট আঁকলো

আঁকলো পালক তুলিতে

গাছের ডালে তিড়িং বিড়িং

লেজ নাড়ে বুল-বুলিতে।

 

আঁকলো রুমু বৈশাখে—

আমের ঝোপা ওই শাখে

একটু কাঁচা একটু পাকা

মন ভোলানো রং মাখে—

আম্মু এলেন তেড়ে

ড্রইং রুমটা ছেড়ে।

 

ভয়ে ভয়ে উঠলো রুমু কেঁপে

গাছের মাথায় পেকেছিলো পেঁপে—

পেঁপে দেখে আম্মু দিলেন হেসে

ভয়টা রুমুর মুহূর্তে যায় ভেসে।