শায়েস্তাগঞ্জে চাষ হচ্ছে বরবটি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৪

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জ উপজেলায় অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে বরবটি। উপজেলার জগতপুর এলাকার কৃষক গিয়াসউদ্দিন জানান, আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করে থাকি। এ বছর ৪৫ শতক জমিতে বরবটি চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। এ পর্যন্ত খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি, ৭০-৮০ হাজার টাকায় বরবটি বিক্রি করতে পারব। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, গিয়াসউদ্দিন উপজেলার সেরা কৃষকদের একজন। কৃষি অধিদপ্তর সব সময় তাকে সহযোগিতা করে আসছে। তাকে দেখে অনেকেই এখন বিভিন্ন সবজি চাষাবাদে আগ্রহী হচ্ছে।