ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় জনসমাগম থাকে, টিএসসি তার একটি। টিএসসির অডিটরিয়ামের সঙ্গে রয়েছে একটি নামাজখানা। মসজিদের অবস্থানগত দূরত্বের জন্য এখানে আসা লোকজন এটিতে নামাজ আদায় করে। কিন্তু দুঃখের বিষয়, নামাজখানার অবস্থা শোচনীয়। অপরিষ্কার জায়নামাজ থাকার পাশাপাশি নেই অজু করার সুব্যবস্থা। মাত্র কয়েকটি ট্যাপ থাকায় অজু করতে যেমন বেগ পেতে হয়, তেমনি অনেকে তৃষ্ণা মেটাতে এসেও হতাশ হয়ে ফিরে যান। আবার বর্ষাকালে বৃষ্টির পানি নামাজখানার ভেতরে আসায় নামাজ পড়তে ব্যাঘাত ঘটে। এসব সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জামিন আহমেদ
বিজয় ৭১ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
