গত ২-৩ বছরে খুলনা শহরের এলাকাকেন্দ্রিক বাসের সংখ্যা হ্রাস পেয়েছে। বর্তমানে অল্প সংখ্যক বাস চলাচল করে। যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অন্য পরিবহনে যাতায়াতের জন্য। দূরদূরান্ত থেকে কলেজ ও ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের এ সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে খুলনা শহরে ইজি বাইক, মাহিন্দ্রা ও সিএনজির সংখ্যা দ্রুত বাড়ছে। এতে বাড়ছে পরিবেশদূষণের মাত্রা। জনসাধারণের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় দেখা যায়, ফুটপাতের ওপর ইজি বাইক সারিবদ্ধভাবে পার্কিং করা হচ্ছে। আশা করি এবারে খুলনা শহরে বাসের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে শৃঙ্খলা ফিরে আসবে খুলনা শহরে, সেইসঙ্গে ছাত্রছাত্রীসহ জনসাধারণের সুবিধা হবে।
মুহসিন মুন্সী
শিক্ষার্থী, দৌলতপুর দিবা-নৈশ কলেজ,
দৌলতপুর, খুলনা
