প্রস্তাবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গায় ফিতা কেটে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. শহীদুর রহমান খান বলেন, আগামী ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আজ বুধবার ইউজিসির একটি প্রতিনিধি দল খুলনায় আসছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত ১০৮ একর জমি অধিগ্রহণের জন্য চেষ্টা করা হচ্ছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, খুলনার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। ২০১১ সালের ৫ মার্চ নগরীর খালিশপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
