চকরিয়ায় অ্যাম্বুলেন্সে অর্ধকোটি টাকার ইয়াবা, আটক ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৪৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে অ্যাম্বুলেন্সের মধ্য থেকে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক মো. রাব্বিকে (২৭) আটক করেছে পুলিশ। রাব্বি কুমিল্লা জেলার দক্ষিণের রাজাপাড়া গ্রামের ১৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাসেমের ছেলে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি খালি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।