ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট বিশ্বাস (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। শনিবার রাত ৯ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সম্রাট ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে।
নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে তার প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ সম্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সবুজের বাড়ির পিছনের তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সম্রাট নামে এক যুবককে ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। ঘটনার পর সবুজ ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআর
