আপনার রাশিফল

আপডেট : ০২ মে ২০২১, ২১:০১

মুহম্মদ আনিসুল হক

৩ মে ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২০ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২০ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার : বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখাতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মায়ের শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।