জাকাত প্রদানে সতর্কতা প্রয়োজন

আপডেট : ০২ মে ২০২১, ২২:২৬

একশ্রেণির ধনী মানুষের ঢাক-ঢোল পিটিয়ে যাকাত দেওয়ার কারণে প্রতি বছর ভিড়ে পদদলিত হয়ে অনেক দুস্থ মানুষ নিহত-আহত হয়। একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হলেও প্রশাসনের পক্ষ থেকে রোজার মাসে কোনো আগাম ব্যবস্থা বা সতর্কতা জারি করা হয় না। এবার যাতে জাকাত নিতে গিয়ে কেউ প্রাণ না হারায়,  সেই ব্যবস্থা নেওয়া আবশ্যক। এজন্য মাইকিং করে বা লোকজমায়েত করে জাকাত প্রদান নিষিদ্ধ করার অনুরোধ করছি। যারা মোটা অর্থ জাকাত দেন তাদেরকে যাকাত ফান্ডে জাকাত পরিশোধে উদ্বুদ্ধ করা যেতে পারে।

মো. আলী হায়দার

ঢাকা