আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, আড়াইহাজার পৌরসভাকে আধুনিক করে গড়ে তোলা হবে। পৌরসভায় যে সব সমস্যা রয়েছে দ্রুত তা সমাধান করা হবে। তিনি মঙ্গলবার সকালে আড়াইহাজার পৌরসভা আয়োজিত পৌরসভার ডিজিলাইজেশন প্রকল্প এবং কঞ্জারভেন্সী ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ সুন্দর আলী মিয়া। উপস্থিত ছিলেন এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জমান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহাজালাল মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোজাম্মেল হক জুুয়েল ও পৌর সচিব তাসলিমা আক্তার প্রমুখ -ইত্তেফাক