গাজীপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে নগরীর কোনাবাড়ি এলাকার আমবাগ উত্তর পাড়ায়। মঙ্গলবার দুপুরে হ্যান্ডকাফটি ফেরত দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
এ ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। গ্রেফতারকৃতরা হলেন মশিউর রহমান, হাবিবুল্লাহ, হাসেম মিয়া ও উম্মে হাবিবা।
