সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ শিকারকালে তিন জেলে আটক

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩৮

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে তেরকাটি খালে অভিযান চালিয়ে বিষসহ তিন জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলো—ইসমাইল, ইস াফিল ও হোসাইন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। এ সময় বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।