সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে বিদ্যুত্ ও জ্বালানি খাতে ‘ গ্লোবাল এশিয়ান অফ দ্যইয়ার ২০১৮’ সম্মানে ভূষিত করেছে এশিয়াওয়ান ম্যাগাজিন। গত ২১ শে জানুয়ারি ২০১৯ সিংগাপুরের মিরনা বে ব্যন্ডস হোটেলে এশিয়াওয়ানের দশ সংস্করণ উপলক্ষে আয়োজিত ‘ প্রাইড অফ এশিয়া -এশিয়ান বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম ২০১৯’ সামিটে বিদ্যুত্ খাত এবং শিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতি দেয়া হয়।
এশিয়াওয়ান তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে মুহাম্মদ আজিজ খান বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের অন্তনিহিত শক্তি। পুজি ছাড়া ব্যবসা শুরু করে তিনি ২০১৮ সালে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় উঠে আসতে সক্ষম হন। -প্রেস বিজ্ঞপ্তি
