তুর্কি চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাত্ জাতিসংঘ তদন্ত দলের

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০০:৫৩

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় গঠিত জাতিসংঘ তদন্ত দল তুরস্কের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাত্ করেছে। তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যাগনেস কাল্লামার্ড। দলটি খাশোগিকে হত্যার নির্দেশদাতা সম্পর্কে জানতে চায়। এর আগে দলটি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। অ্যাগনেস বলেন, আমরা সৌদি আরবের কাছে তাদের তুর্কি কনস্যুলেটে প্রবেশ করার আবেদন জানিয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি। -আল জাজিরা