বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবিতে আজ শনিবার সমাবেশ করবে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সকাল ৯টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের প্রধান বক্তা। এছাড়া সমাবেশে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা বক্তৃতা করবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহবায়ক সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঞ্চালনা করবেন বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। সমাবেশের তথ্য সাংবাদিকদের জানান আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
