ঈদে সুমনের তিন গান

আপডেট : ০৫ মে ২০২১, ২১:১৪

 

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শামস সুমনের সর্বশেষ মৌলিক গান প্রকাশিত হয় গত জানুয়ারিতে। ‘সময়’ শিরোনামের গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তাই আগামী ঈদে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘থার্ড নোট এন্টারটেইনমেন্ট’-এ নতুন তিনটি মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে। গান তিনটি হলো— ‘হঠাত্ একদিন’, ‘দূরে সরে যায়’ ও ‘খুঁজে ফিরি’। ‘হঠাত্ একদিন’ লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন শামস সুমন এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। রায়হান খান পরিচালিত ‘দূরের সময়’ নাটকটি আগামী ঈদে প্রচার হবে শামস সুমনের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের এটিই প্রথম নাটক। এই নাটকেরই সূচনাসংগীত ‘দূরে সরে যায়’। গানটি লিখেছেন রোমান, সুর করেছেন শামস সুমন এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। ‘খুঁজে ফিরি’ গানটি শামস সুমন, আরাফাত বসনিয়া ও রাহাতের লেখা। কম্পেজিশন করেছেন আরাফাত বসনিয়া। সবগুলো গানই গেয়েছেন শামস সুমন। ‘হঠাত্ একদিন’ গানে তার সহশিল্পী সৌরিন।