সম্প্রতি জয়ের নতুন গান ‘ভালোবাসার বাজি’র প্রকাশনা উত্সব হয়েছে রাজধানীর একটি হোটেলে। ঈদকে সামনে রেখে গানটি ইউটিউবে ‘সাউন্ড টেক’ চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘ভালোবাসার বাজি’ গানের কথা লিখেছেন গৌতম রায়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ।
‘ভালোবাসার বাজি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী জয় ও সুস্মিতা সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন খোকন কর্মকার। মানিকগঞ্জের জমিদার বাড়িতে ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে। এর মধ্যে প্রকাশনা উত্সবে দেশের নামী গীতিকার, সুরকার ও সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন।
নতুন এ গান নিয়ে জয় বলেন, ‘প্রকাশের পর থেকে এই অল্প সময়েই গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। ইউটিউবে গানটির ভিউয়ার্স পাঁচ হাজার ছাড়িয় গেছে। গানের সুন্দর কথাগুলো আমাকে টেনেছিল। রাজেশ ভাইয়ের সুর ও সংগীতে চমত্কার একটি গান হয়েছে। বিশেষ করে এটি সরল কথার গান। এছাড়া গানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ভিডিও।’
