উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়োগ দিন

আপডেট : ০৬ মে ২০২১, ০০:৩৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৮ সালে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রিলিমিনারি, লিখিত, ভাইভা পরীক্ষা নিয়ে ১৭ জানুয়ারি ২০২০ তারিখে ১৬৫০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। পুলিশ ভেরিফিকেশনসহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভাইভা দিয়ে অকৃতকার্য হয়েছেন এমন কিছু ব্যক্তি এই নিয়োগের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্ট অভিযোগের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সঠিক জবাব পেশ করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। তারপরই করোনা মহামারির কারণে কোর্ট বন্ধ থাকাসহ বিভিন্ন সমস্যায় নিয়োগ কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে এক বছর ছয় মাসের বেশি সময় পার হলেও সমস্যাটির সমাধান হচ্ছে না। এদিকে মাঠ পর্যায়ে হাজার হাজার পদ খালি। একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কয়েকটা অতিরিক্ত ব­কের দায়িত্ব পালন করছেন। এতে কৃষক সময়মতো সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় কৃষক এবং কৃষির উন্নয়নে মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রয়োজন। তাই দ্রুত ১৬৫০ জন উপসহকারী কৃষিকর্মকর্তা নিয়োগ দেওয়া অতীব জরুরি।

শাহপরান

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী, ঢাকা কলেজ