ভারত ফেরত করোনায় আক্রান্ত এক শিশুকে তার বাবা ও মাসহ রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শিশুটির বয়স এক বছর নয় মাস। শিশুটির বাবা-মার বাড়ি কুমিল্লা জেলায়। বুধবার ভোর রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে আসেন শিশুটির বাবা-মা।
হাসপাতাল সূত্র বলছে, ভারতের কলকাতা থেকে আসা এ পরিবারের ৩ সদস্যই করোনায় আক্রান্ত। এ খবর পেয়ে প্রশাসনের লোকজন নড়েচড়ে বসে।
সম্প্রতি ওই পরিবারটি চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন। সেখানে শিশুটি করোনায় আক্রান্ত হন। তবে পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসা শেষে মঙ্গলবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। শিশুটির করোনার উপসর্গ দেখে সেখান থেকে তাদেরকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটিকে হাসপাতালের নতুন ভবনের করোনা বিভাগে আনা হলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানে রাখার কোন সুযোগ না থাকায় তাদেরকে ফেরত দেয়া হয়। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়ার্ডে রাখার ঝুঁকি না নিয়ে তাকে রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে পাঠিয়ে দেয়া হয়। সেখানে কোয়ারাইন্টেনে রয়েছে শিশু ও তার পরিবারের সদস্যরা।
ইত্তেফাক/বিএএফ
