শেখ সালাহ্উদ্দীন
আনন্দ নিয়ে এলো ঈদুল-ফিতর
তবু ভয়-সংশয় মনের ভিতর
করোনার চোখ রাঙানিতে
কেউ আজ আছে শান্তিতে?
জনসমাবেশ দেখে ভয়ে হই কাঁটা
কীভাবে এবার তবে হবে কেনাকাটা?
মার্কেট, কেনাকাটা যাও বাপু ভুলে
এখন তো সময়টা নয় অনুকূলে!
নতুন পোশাক আর জুতো চকচকে
দেখবে কি এই ঈদে লোকে?
বাজার দোকানপাট বা শপিংমলে
তাই বলি—এবার তো না গেলেও চলে;
এবারের ঈদ হোক খুব সাধারণ
সবচেয়ে দামি তো জীবন!
এ আঁধার কেটে গিয়ে জানি ভোর হবে
ফের হবে হৈ চৈ নানা উত্সবে।
