গিয়াস উদ্দিন রূপম
ইচ্ছে ছিল খোকার
কিনবে নতুন টুপি
কিন্তু পকেট ফাঁকা
কাঁদছে চুপি চুপি।
স্বপ্ন ছিল খুকির
বাঁধবে রঙিন ফিতা
কিন্তু কোথায় টাকা
নেই তো কোনো মিতা।
পুরান জামায় খোকন ফোলায় গাল
স্বপ্ন ছিল পরবে জামা লাল
ঈদের সকাল আসছে তো ঠিক কাল।
ক্ষুধার জ্বালায় কাঁদছে খুকু ইস
একটু সেমাই চাখতে তাকে দিস
বুকভরা তার ভালোবাসা নিস।
