সবার জন্য ঈদ

আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩২

কাব্য কবির

 

ঈদ এসেছে, ঈদ এসেছে

একটি বছর পর,

ঈদ-আনন্দে নেচে উঠুক

সকলের অন্তর।

 

ঈদের দিনে সবার মনে

উঠুক খুশির ঢেউ,

ঈদের খুশি থেকে যেন

বাদ না পড়ে কেউ।