ভারতে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান বিধ্বস্ত

আপডেট : ০৭ মে ২০২১, ০৮:২১

ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার সম্মুখিন হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে জরুরি অবতরণ করে। তবে যে গতিতে এটি অবতরণ করেছে, তাকে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়াই বলা যেতে পারে। 

এ ঘটনায় বিমানের ক্যাপ্টেন ও কো-ক্যাপ্টেনসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভারতীয় বিমান বাহিনী পরিচালিত মহারাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

একইদিন মুম্বাইয়ে অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল একটি  অ্যাম্বুলেন্স বিমান। তবে বড় কোনো বিপদে পড়েনি বিমানটি।

গোয়ালিয়ারের সিনিয়র পুলিশ অফিসার অমিত সংঘি জানান, এ দুই দুর্ঘটনাই বিমান রানওয়েতে নামার সময় হয়েছে। তবে গোয়ালিয়ায় বিমানটিতে রেমডেসিভির ইঞ্জেকশনের চালানের কোনো ক্ষতি হয়নি। 

ইত্তেফাক/জেডএইচডি