ভারতের করোনা স্ট্রেনকে ‘উদ্বেগের রূপ’ ঘোষণা করবে ইংল্যান্ড

আপডেট : ০৭ মে ২০২১, ১৯:৪৫

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি স্ট্রেনকে ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃক ‘উদ্বেগের রূপ’ হিসেবে ঘোষণা করা হবে। এটি অন্য স্ট্রেনগুলো থেকে আরো বেশি দ্রুত ছড়ায় বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার (৭ মে) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, কোভিড-১৯ এর এই স্ট্রেনটি পিএইচই কর্তৃক বি১৬১৭.২ নামে পরিচিত। এ ছাড়া দেশজুড়ে ভাইরাসটির ৪৮টি ক্লাস্টার পাওয়া গেছে। যা মূলত ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। যদিও তুলনামূলকভাবে ক্ষেত্র কম রয়েছে।

যাইহোক, বর্তমানে স্ট্রেনটি নিয়ে উদ্বেগের মাঝেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, কোভিড-১৯ এর স্ট্রেনটি ভ্যাকসিনকে এড়িয়ে যেতে পারে এমন কোনো কারণ এখন অবধি তাদের চোখে পরেনি।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার তিনটি ধরনের মধ্যে এই স্ট্রেন একটি। যা যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে এবং পিএইচই কর্তৃক এটির তদন্ত চলছে। কোভিড-১৯ এর বাকি দুটি ধরন হলো বি১৬১৭.১ ও বি১৬১৭.৩।

বি১৬১৭.২ স্ট্রেনটি পুরো ইংল্যান্ড জুড়ে এখন অবধি ৫০০ এর অধিক শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে লন্ডন এবং দেশের উত্তর-পশ্চিমে।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল এপিডেমিওলজিস্ট এবং সিনিয়র প্রভাষক ড. দীপ্তি গুরুদাসানী গার্ডিয়ানকে বলেন, এখন যা অবস্থা তাতে মে মাসের শেষ অথবা জুনের শুরুর দিকে লন্ডনে বি১৬১৭.২ স্ট্রেনটি সহজেই আরো প্রভাব বিস্তার করতে পারে।

ইত্তেফাক/টিএ