খ্যাতিমান সাহিত্যিক রাবেয়া খাতুনের সাহিত্যকর্মের ভাণ্ডার থেকে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন নাটক ‘শহরের শেষ বাড়ি’। নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শারিয়ার। এতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। চ্যানেল আইতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
পুরনো প্রতিটি বাড়িরই বিচিত্র গল্প থাকে। সেসব গল্প থেকে যায় আমাদের অজানা। এক সময়ের শহরতলীর শেষ বাড়িটির চারপাশেই এখন বড় বড় অট্টালিকা। কিন্তু পুরনো এক একটা বাড়ি বিচিত্র ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনি একটা বাড়ির গল্প, শহরের শেষ বাড়ি।
আমানুলাহ এক সময় পুলিশে চাকরি করতেন। অনিয়মের অপরাধে, এখন তার চাকরি নেই। অনেক বছর আগে এই বাড়িটি তিনি কৌশলে কব্জা করেছিলেন এক আসামির কাছে থেকে। তার স্ত্রীর নাম গোলাপজান। এদের দুই ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে। এক সময় বাড়িতে লোক ছিল। এখন তাদের সঙ্গে থাকে অল্প বয়সের এক কাজের মেয়ে আর রহিম নামের এক ড্রাইভার। গোলাপজানের ছোট ভাই মনোয়ার ছেলেবেলা থেকেই তার বোনের কাছেই বড় হয়। দুলাভাইয়ের অনৈতিকতা, বোনের অহংবোধ মনোয়ারকে কষ্ট দেয়। কাজেই সামান্য একটা চাকরি নিয়ে সে চলে যায় ঢাকার বাইরে। সেই মফস্বল শহরেই মনোয়ারের পরিচয় হয় রেজওয়ানা নামের এক তরণীর সঙ্গে। পিতৃ-মাতৃহীনা রেজওয়ানাও বড় হয়েছে তার ফুপুর কাছে। ঘটনাক্রমে রেজওয়ানা ও মনোয়ারা বিয়ে করে ফেলে।
০
