নতুন চলচ্চিত্রে...

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘রঙিন ফানুস’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এই ছবির চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। সম্প্রতি মোশাররফ করিম ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই চলচ্চিত্রে আরও কে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। তবে শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির সব শিল্পীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। মৌলিক গল্প নিয়ে নির্মাণ হবে ‘রঙিন ফানুস’। আগামী মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই ছবিতে নতুন রূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। সুমন ভাই একজন গুণী চিত্রপরিচালক। আশা করছি ছবিটি তিনি অসাধারণভাবেই নির্মাণ করবেন, যা দর্শকদের সত্যিকারের বিনোদন দিতে সক্ষম হবে।’