চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. মাসুদ পারভেজ (৫৬) মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান সাংবাদিকদের জানান, রাতে তারাবির নামাজ পড়ার সময় তিনি অসুস্থতাবোধ করেন। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
