জীববিজ্ঞান

আপডেট : ০৮ মে ২০২১, ২১:০৩

মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন এসএসসি পরীক্ষার্থী

হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়  

১. কোষ কাকে বলে?

উত্তর:জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়।

২. নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত ধরনের ও কী কী?

উত্তর:দুই ধরনের। যথা: আদি কোষ এবং প্রকৃত কোষ।

৩. আদিকোষ কী?

উত্তর:যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তারাই আদিকোষ।

৪. প্রকৃত কোষ কাকে বলে?

উত্তর:সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে প্রকৃত কোষ বলে।

৫. প্রকৃত কোষ কত ধরনের ও কী কী?

উত্তর:দুই ধরনের।

যথা:দেহকোষ এবং জননকোষ।

৬. দেহকোষ কাকে বলে?

উত্তর:বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে।

৭. জননকোষ কী?

উত্তর:যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জননকোষ বলে।

৮. জাইগোট কী?

উত্তর:পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট (Zygote) বলে।

৯. প্রোটোপ্লাজম কাকে বলে?

উত্তর:কোষের ভিতরে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে।

১০. কোষঝিল্লি বা প্লাজমালেমা কাকে বলে?

উত্তর:প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে।