কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জে শনিবার দুপুরে পুকুরের পাড় ধসে পানিতে ডুবে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম ক্ষিতিশ চন্দ্র (৫৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মেলাবর গ্রামের মৃত বিপেন চন্দ্র রায়ের ছেলে। উপজেলার মেলাবর গ্রামের বাসিন্দা হাফিজার রহমান ও আতিকুল ইসলাম জানান, পুকুরটি বোমা মেশিন দিয়ে খনন করা হয়েছে। বোমা মেশিন দিয়ে খনন করার ফলে এমনিতেই পুকুরের পাড় নরম ছিল। তার ওপর গত তিন দিন ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরে পানিও বেশি। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
