রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
অটোরিকশা ও বুলডোজারের মুখোমুখি সংঘর্ষে রূপগঞ্জের মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত দড়িকান্দি গাজী বীর প্রতীক সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক রাজিব হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। এ ব্যাপারে অটোরিকশা চালক রাজিব হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
