সিরাজদিখানে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:০৪

সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় ব্যাপক আনন্দ উত্সবের আয়োজন করে বিদ্যালয়টি। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত ২ পর্বের অনুষ্ঠানে ছিল আনন্দ শোভাযাত্রা, দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি। প্রথম পর্বে দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম। এ পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি। এ পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার কেএম তারিকুল ইসলাম। ধ