এটিএন বাংলায় প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ১১টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। আগামী রবিবার নাটকটি ১৭০ পর্ব প্রচার হবে। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মাসুদ আলী খান, আল মামুন, আরেফীন শুভ, বিদ্যা সিনহা মীম, শম্পা হাসনাইন, ফারজানা ছবি, মুক্তি, জয়রাজ, সাব্বির আহমেদ, আরফান আহমেদ, এহসানুল হক সেলিম প্রমুখ।
