ওয়াই-ফাই প্রিন্টারের সুবিধা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:২৯

স্মার্টফোন ব্যবহারের মতো এখন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় প্রযুক্তি পণ্যের ব্যবহারও বাড়ছে। যাবতীয় প্রযুক্তি পণ্যের মধ্যে অন্যতম একটি পণ্য হলো আমাদের ব্যবহূত প্রিন্টার। বর্তমানে এই প্রিন্টারেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। বর্তমানে বিভিন্ন কোম্পানির প্রিন্টার পাওয়া যায় যেগুলোতে তারের কোনো ঝামেলা নেই। ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে অফিস কিংবা বাসা/বাড়ির যেকোনো প্রান্ত থেকে প্রিন্ট করা যায় অনায়াসেই।  বাজারে যতগুলো ব্র্যান্ডের ওয়াই-ফাই প্রিন্টার পাওয়া যায় তার মথ্যে এইচপির ইঙ্কট্যাংক সিরিজের ৪১৫ (Wifi) মডেলের প্রিন্টারটি অন্যতম। এটি বর্তমানে দেশের বাজারে বাজারজাত করছে এইচপির অথরাইজড পার্টনার অরিজিনাল ষ্টোর লি.। এতে রয়েছে তারবিহীন প্রিন্ট করার সুযোগ আরও রযেছে প্রিন্ট, স্ক্যান, ফটোকপি করার সুবিধা, এই প্রিন্টারের আরো বিশেষ সুবিধা হলো-বর্ডারলেস প্রির্ন্ট করা এবং ফটো প্রিন্ট করার সুুবিধা। এই প্রিন্টারে উন্নত মানের থারমাল কালি দিয়ে প্রির্ন্ট করা যায়। কালিগুলোর বাজার মূল্য অন্য ব্র্যান্ডের কালির চেয়ে অনেক কম।  প্রতি পেজ প্রিন্ট করতে খরচ হয় মাত্র ২৬ পয়সা । পাশাপাশি রয়েছে বিশেষভাবে নকশা করা ইংক-ট্যাঙ্ক বোতল। ফলে সহজেই করা যাবে রিফিল। এটিএসচপি স্মার্ট অ্যাপস দিয়ে মোবাইল থেকেও প্রিন্ট করার সুবিধা তো রয়েছেই।