মাহবুব কবির
উপরে ওঠার সিঁড়ি পেয়ে গেছি ওগো দুলাভাই—
মড়ক লেগেছে দেশে, সারা দুনিয়ায়,
বুবুজান বানায় পিপিই, আমি কফিন বানাই—
এইবার লালে লাল হয়ে যাব মৃত্যু-ব্যবসায়।
সব মরে সাফ হয়ে যাক, এই মওকা—
আমাদের চাই টাকা, টাকা আর টাকা।
বেকুবেরা ফান্দে পড়ে কান্দে—
শেষে এই মৃত্যুপুরী ছেড়ে মোরা চলে যাব চান্দে।
