মোত্সার্টের বাড়িতে

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৬

জাহিদুল হক

 

‘গঁংরপ, যিবহ ংড়ভঃ াড়রপবং ফরব

ঠরনত্ধঃবং রহ ঃযব সবসড়ত্রবং’— চ.ই ঝযবষষবু

 

মোত্সার্টের বাড়িতে সুরের পরীগুলো খুব ওড়ে

আমি ঈন-নদী পেরিয়ে তোমাকে খুঁজেছি শোকের মোড়ে;

স্টানিস্ এখন কী করে রোদনে—সিম্ফনিগুলো ছুঁয়ে—

তুমিও কী করো, যখন স্মৃতিরা কী বিরোধে শুধু পোড়ে।

যে নীরবতারা স্মৃতিদের ফাঁকে বৃষ্টির মতো জমে

তারা কথা বলে সালসবুর্গে—যখন সুরেরা ধুয়ে

দেয় শোকগুলো! ভিয়েনা যখন ডানা ঝাপটায় ঘামে

ক্রমে নেমে আসে তোমাকে দেখতে ভাঙনের হুল্লোড়ে। 

 

কেউ কেউ আছে রূপান্তরিত হয় সুরে, মরে না তো

উপমা, চিত্রকল্পে মধুর—যে রকম কবিতাতে,

কনাসার্তোর বাড়িতে তাদের আমন্ত্রণটি বাঁধা;

কতো ফিলহার্মোনির সন্ধ্যা বুকে তোলে সম্পাতও! 

জীবন ভাঙন—সিঁড়িগুলো ভেঙে তবুও মর্ত্যতাতে—

ভেনাস, তোমার প্রেমে পড়ি আমি—তুমি চির-গান, সাধা।