চাঁদ সদাগরের দেশে

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৭

মিলু শামস

 

খুচরো পয়সার মতো

চতুর দোকানীর পকেটে ঢুকেছে

আমাদের ব্যক্তিগত সম্ভ্রম

যৌথ জীবনের যা কিছু শৈলী ও প্রকরণ;

 

এদেশে একদা চাঁদ বেনের সপ্তডিঙ্গা

সমুদ্র পাড়ি দিত

সটান মেরুদণ্ড উড়িয়ে মাস্তুলে,

দেবতাও মাড়িয়েছে কঠিন পথ

নৈবেদ্য পেতে তাঁর

সেদেশে দৈর্ঘ্য ও প্রস্থ সমেত

নিত্য কড়া নাড়ে বিশ্ব বাজার।