রূপগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০০:৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার হাজী এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। হাজী এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়ার নিজস্ব উদ্যোগে এই চারা বিতরণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মারুফা আক্তার, শহিদুল্লাহ ভুঁইয়া, শিক্ষক জিয়াউর রাশেদ, মিজানুর রহমান প্রমুখ।

ফ্রি চিকিত্সা সেবা

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় শতাধিক দরিদ্র রোগীর মাঝে ফ্রি চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। আল-রাফি হসপিটালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে শুক্রবার সকালে এ চিকিত্সা সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-রাফি হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান ও লেখক, কলামিস্ট, গবেষক আলহাজ লায়ন মীর আব্দুল আলীম, ভুলতা জেনারেল হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য মিলন মিয়া, ডা. আব্দুল হালিম, জহিরুল প্রধান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মাস্টার, ব্যবসায়ী আরিফ হাসান আরব প্রমুখ।