গৃহবধূকে ধর্ষণের দায়ে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

আপডেট : ০৯ মে ২০২১, ২২:১৪

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে বরাইদ ইউনিয়ন আওয়ামী লী?গের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে আদালতে প্রেরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ। এর আগে সকালে ধর্ষণের দায়ে থানায় মামলা করেন ঐ গৃহবধূ।