এক টাকা ও দুই টাকার ধাতব মুদ্রা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

জানামতে, সরকার এক টাকা ও দুই টাকার ধাতব মুদ্রা অচল ঘোষণা করেনি। দেশের সর্বত্রই এ মুদ্রা চালু আছে এবং ক্রয়-বিক্রয়ে ব্যবহূত হচ্ছে। কিন্তু কুমারখালী উপজেলার পান্টি বাজারে ধাতব মুদ্রা দুটির ব্যবহার বন্ধ হয়ে গেছে। এখনো ১ টাকা ও ২ টাকার বিনিময়ে দ্রব্যসামগ্রী পাওয়া যায়। তাছাড়া বড় ইউনিটের সঙ্গে এ ধাতব মুদ্রা দুটি ব্যবহারের দরকার পড়ে। যেমন ১১/১২ টাকার কোনো জিনিস কিনলে দাম পরিশোধে মুদ্রা দুটির প্রয়োজন হয়। ধাতব মুদ্রা টেকসই ও আকর্ষণীয়। পান্টি বাজারে ধাতব মুদ্রা দুটি না চলার কারণে সেগুলি সিকি-আধুলির মতো উধাও হয়ে গেছে। এ ব্যাপারে কারো মাথাব্যথা নেই। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

মিজানুর রহমান

নগরকয়া, পান্টী, কুমারখালী, কুষ্টিয়া