করোনাভাইরাসের মহামারিতে জর্জরিত ভারত। দৈনিক শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। এ নিয়ে টানা চার দিন ধরে দৈনিক শনাক্ত ৪ লাখ ছাড়াল। একই সময়ে মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের।
তবে শনিবারের তুলনায় তা সামান্য কমেছে। এই বিপর্যয়কর পরিস্থিতিতে মোদি সরকারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট। তাদের ভাষ্যমতে, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি মোদি সরকারের নিজের তৈরি করা, যা চাইলে তারা এড়াতেও পারত।
চিকিত্সাসংক্রান্ত এই পত্রিকা তাদের সম্পাদকীয় বিভাগে মোদি সরকারের সমালোচনা করে লিখেছে, বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার ধর্মীয় উত্সব পালন এবং রাজনৈতিক সভার মতো অতিসংক্রামক অনুষ্ঠান করতে দিয়েছে। এ ধরনের অতিসংক্রামক বা সুপারস্প্রেডার অনুষ্ঠানই বিপদ ডেকে এনেছে ভারতে। ল্যানসেট লিখেছে, করোনা মোকাবিলায় মোদি সরকার তার প্রথম দফার সাফল্যকে তছনছ করে দিয়েছে। মোদি সরকারের ভুল স্বীকার করতে না চাওয়ার মনোভাবই সমস্যা বাড়িয়েছে।
ইত্তেফাক/টিআর
