আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন মেলা শুরু আজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪২

উত্তরা ফ্রেন্ডস ক্লাব ভবনে, সম্পূর্ণ নিষ্কণ্টক জমিতে গড়ে উঠা শিক্ষা, পর্যটন ও পরিবেশ বান্ধব শহর “আশুলিয়া মডেল টাউন” এবং উত্তরা থার্ড ফেইজের সাথেই, নির্মাণাধীন মেট্রো রেলষ্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে “উত্তরা ভিউ” প্রকল্পে হতে যাচ্ছে একক আবাসন মেলা-২০১৯। আজ বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত মেলায় নতুন প্লট ও ফ্ল্যাট বুকিং ছাড়াও দলিল হস্তান্তর ও বাড়ী নির্মাণের বিষয়ে গ্রাহকদের সহায়তা দেওয়া হবে। উত্তরা ভিউ প্রকল্পে রেডি প্লট বিক্রয়ে থাকছে ক্রয়সীমার মধ্যে প্লট কেনার সুযোগ। - প্রেস বিজ্ঞপ্তি